পরিচিতি

Dr. Manoj Mandal

ড. মনোজ মণ্ডল

সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ
খিদিরপুর কলেজ, কলকাতা

ড. মনোজ মণ্ডল সম্বন্ধে

ড. মনোজ মণ্ডল দীর্ঘকাল ধরে বাংলা সাহিত্য পঠন, পাঠন এবং গবেষণার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খিদিরপুর কলেজে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাবন্ধিক হিসেবে কাজ করছেন। বাংলা সাহিত্যিক পরিমণ্ডলে একজন দক্ষ গবেষক ও চিন্তাশীল প্রাবন্ধিক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

গবেষণার আগ্রহের ক্ষেত্র

তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র উনিশ শতকের বাংলা সাময়িক পত্র, রবীন্দ্র সাহিত্য এবং আধুনিক কথাসাহিত্যে প্রতিফলিত সমাজচেতনা ও মনস্তাত্ত্বিক রূপান্তর। সাহিত্যের পাশাপাশি সামাজিক বিভিন্ন ঐতিহাসিক বিবর্তনের ইতিহাস অনুসন্ধানে তাঁর গভীর আগ্রহ রয়েছে।

কর্মজীবন ও শিক্ষা

২০০৮ - বর্তমান
সহযোগী অধ্যাপক, খিদিরপুর কলেজ
বাংলা ভাষা ও সাহিত্যের পঠন-পাঠনে নিযুক্ত এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরীক্ষা কমিটি ও সেমিনারে আমন্ত্রিত বক্তা।
২০০৭
পিএইচডি (Ph.D.) উপাধি অর্জন
বাংলা সাহিত্যের উনিশ শতকের সাময়িক পত্রের সামাজিক মূল্যয়ন বিষয়ক গবেষণার জন্য পিএইচডি লাভ।
২০০৩
গবেষণা ও প্রাথমিক শিক্ষকতা
বিভিন্ন college ও গবেষণা সংস্থায় বাংলা কথাসাহিত্য ও সমালোচনা বিষয়ক প্রাবন্ধিক চর্চা।

প্রকাশিত গ্রন্থ ও গবেষণাপত্র

ড. মণ্ডলের বেশ কিছু মূল্যবান সাহিত্যিক প্রবন্ধ এবং গবেষণামূলক কাজ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানের সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য গভীর ঐতিহাসিক তথ্যসূত্র এবং সহজ সরল ভাষায় সাহিত্যিক সত্যের বিশ্লেষণ।